| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশকে ভিপি নুরের হুমকি, নিন্দা জানাল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান।

বিস্তারিত...

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (২৪ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (২৩ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৪ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরো ৬১৪ জন। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানা

বিস্তারিত...

সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে

বিস্তারিত...

এক-এগারোর ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না : সাবেক সেনা প্রধান

দেশে ২০০৭ সালের এক-এগারোর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে-এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।’

বিস্তারিত...

টানা তিন দিন ধরে অবস্থান কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন-পীড়ন বন্ধ, এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

বিস্তারিত...

মাথায় গুলি করে যুবককে হত্যা: শুটার মেহেদী গ্রেপ্তার

থা কাটাকাটির জেরে সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি (শুটার) মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এসময় একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

বিস্তারিত...

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

বিস্তারিত...

হাতুড়িপেটা করে চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)

বিস্তারিত...

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : আইএসপিআর

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন

বিস্তারিত...

৯৯৯ সেবায় ৮ বছরের ৬ কোটি ফোনকল

জাতীয় জরুরি সেবা ৯৯৯ বাংলাদেশ পুলিশ পরিচালিত একমাত্র ইমার্জেন্সি হেল্পলাইন যা দেশের নাগরিকদের জরুরি মুহূর্তে নিরবচ্ছিন্নভাবে ২৪/৭ সেবা দিয়ে যাচ্ছে।প্রতিষ্ঠালগ্ন ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত ’জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বমোট ছয় কোটি ২৩ লাখ ৮০ হাজার ৯০৭টি ফোনকল গ্রহণ করেছে ।

বিস্তারিত...

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫ জন

বৃহস্পতিবার (২২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই রাহাত হোসেন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার রাহাত হোসেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনা ও তার পরিবারের খুবই আস্থাভাজন ছিলেন বলে জানিয়েছে ডিবিপুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪