| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ডা. জুবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার

জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের হাইকোর্টে করা আপিলের পরবর্তী শুনানি সোমবার (২৬ মে)।

বিস্তারিত...

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯১১ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯১১টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (২১ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়

বিস্তারিত...

শাওন-হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সৎ মায়ের মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক খালেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বিস্তারিত...

আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম নিক্ষেপ

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

বিস্তারিত...

শেখ হাসিনার হলফনামায় গরমিল : ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাবে গরমিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংস্থাটি

বিস্তারিত...

রায়ের পরও ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে : খোকন

ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনালের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার তার শপথের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিস্তারিত...

নবায়নযোগ্য জ্বালানির যুগে কারাগার

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। গত ৮ মে প্রিজন ডিরেক্টরেট বাংলাদেশ এবং মুভার সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দেশের কারাগারগুলোতে প্রথমবারের মতো সৌর বিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার (২২ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার : হিউম্যান রাইটস ওয়াচ

তবে রাজনৈতিক দলের সমর্থনে দেওয়া যেকোনো বক্তৃতা বা কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ মানুষের মৌলিক স্বাধীনতার উপর অতিরিক্ত হস্তক্ষেপ। এই প্রক্রিয়া বিগত সরকারের রাজনৈতিক বিরোধীদের উপর দমনপীড়নেরই প্রতিফলন।

বিস্তারিত...

ব্যারিস্টার সুমনকে জামিন দিতে হাইকোর্টের রুল

আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।

বিস্তারিত...

ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার

পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার জনাব শেখ মো. সাজ্জাত আলী। বুধবার ডিএমপি সদর দপ্তর নিজ কার্যালয়ে তার হাতে পুরস্কার তুলে দেন।

বিস্তারিত...

সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম ও নাগরিক সনদসহ রাষ্ট্রীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূলহোতা মো. সাগর আলীকে (৪০) রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তরা বিভাগের। বুধবার বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সীলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি এবং বিএলপিসি কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৫ বুধবার যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মাদকসেবন নিয়ে বাকবিতণ্ডার পরদিন কলেজছাত্র আলভীকে হত্যা

রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় মাদকসেবন করা নিয়ে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভীকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় পুলিশ। পুলিশ বলছে, গত ১৫ মে সন্ধ্যায় ধানমণ্ডি লেকের বাগান বাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় মাদক সেবন ও চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা হয়। নিহত আলভী ও তার বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের হাতাহাতি হয়। এরপর গত ১৬ তারিখ তারা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪