| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আ. লীগ নেতা

  • আপডেট টাইম: 23-05-2025 ইং
  • 240385 বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আ. লীগ নেতা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র থেকে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 

শুক্রবার (২৩ মে) ভোরে চট্টগ্রামের মীরসরাই থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪