| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিওসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিওসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

বিস্তারিত...

নাবিক ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক

গত ১৫ এপ্রিল থেকে গ্রীষ্ম কালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হোটেল সুইট প্যালেস অভিযান চালিয়ে নাবিক ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ জন সদস্যকে আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট।

বিস্তারিত...

আইন নিজের হাতে তুলে নিলে বরদাশত করা হবে না: ডিএমপি

এ সময়ে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সবার সহযোগিতার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিস্তারিত...

ইশরাকের মেয়র পদের গেজেট নিয়ে রিটের আদেশ বুধবার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর আদেশের জন্য বুধবার (২১ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)র মামলায় খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।

বিস্তারিত...

উপদেষ্টাদের জন্য গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার

উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

সিটিটিসি প্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিউম্যান ট্রাফিকিং ও ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিরোধে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

শেরেবাংলা নগর থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইমাউল হককে শেরেবাংলা নগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১৯ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বিস্তারিত...

কোরবানি ঈদের আগে ইমাম-মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চলসমূহের পশুর চামড়া ও মাংসের গুণগত মান অক্ষুণ্ন রেখে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু জবাই এবং মাংস প্রস্তুতের বিষয় ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরীয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, বিচারকার্যে প্রশাসনিক অসংগতি ও গাফিলতি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা, দেশজুড়ে নাগরিক নিরাপত্তার বেহাল দশা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা দাবিতে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থী ব্যানারে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠন।

বিস্তারিত...

বিজিবির সাবেক মহাপরিচালক ও তার স্ত্রীর আরও ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন

বিস্তারিত...

সাড়ে ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০২২ সালের ২৯ নভেম্বর মানিকগঞ্জে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ওই রাতে আটক করা হয় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও ছাত্রদলের কর্মী জসিম উদ্দিন ওরফে আকাশকে। মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়।

বিস্তারিত...

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ

লুটপাট ও পাচারের অভিযোগে আইনি প্রক্রিয়ার আওতায় শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে। এসব অর্থ দিয়ে ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার। সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার টাকা ফেরত আনার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।

বিস্তারিত...

উপদেষ্টাদের সঙ্গে বৈঠক কাল, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে চলমান কর্মসূচি আগামীকাল মঙ্গলবার স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা এ কথা জানান

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪