| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিস্তারিত...

ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন সাহা সাময়িক বরখাস্ত

রাজশাহী র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৮২২ জন। রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বিস্তারিত...

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রী, কোস্ট গার্ডের সহযোগিতায় পেলেন প্রাণ

ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হওয়া কর্ণফুলি-৯ লঞ্চের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পর পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করে কোস্ট গার্ড।

বিস্তারিত...

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় সাত পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাত পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার পর প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়

বিস্তারিত...

র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি মো আল-আমিনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৫ মে) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

বিস্তারিত...

মেট্রো স্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা

ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে এক হাজারেরও বেশি আন্দোলনকারী অংশ নেয়। এ সময় তারা সড়কের পাশাপাশি সচিবালয় মেট্রো স্টেশনের কনকোর্স প্লাজায়ও অবস্থান নিলে মেট্রোরেলের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিস্তারিত...

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রোববার (২৫ মে) দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি পরিষদের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন।

বিস্তারিত...

জিনের বাদশা প্রতারণায় হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা

সৌদি প্রবাসী স্বামী ১৭ জন বাংলাদেশির ভিসার জন্য সৌদির কফিলকে ৩৫ লাখ টাকা দিয়েও ভিসা এবং টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। স্বামীর এমন সমস্যা সমাধানে স্ত্রীর নজরে আসে জিনের বাদশা তান্ত্রিক, শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারের সব সমস্যার সমাধানের লোভনীয় চটকদার বিজ্ঞাপন।

বিস্তারিত...

জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু

আজ রবিবার এ বিচার প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়

বিস্তারিত...

২৮ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মশিউর রহমান (৪২)। শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১০টায় শাহজাহানপুর থানাধীন কমলাপুর আউটার সার্কুলার রোডের বটতলার নিচে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ মশিউরকে গ্রেপ্তার করে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের একটি চৌকস দল

বিস্তারিত...

মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের ১৮ কোটি টাকা ফ্রিজ

সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এতে স্থিতি রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে। অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছে মর্মে সিআইডির কাছে অভিযোগ আসে

বিস্তারিত...

সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার ৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার মামলাটি দায়ের করা হয়েছে বলে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হয়েছে। শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে

বিস্তারিত...

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও তাদের পুত্র শেখ লাবিব হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাদের এই ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে মোট জমা রয়েছে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা। শনিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের (দুর্নীতি দমন কমিশন) পক্ষে আদালতে আবেদন করেন উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪