| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৪ জন

  • আপডেট টাইম: 24-05-2025 ইং
  • 229358 বার পঠিত
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৪ জন
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরো ৬১৪ জন।

শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় আরো গ্রেপ্তার হয়েছেন ৬১৪ জন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি পিস্তল, ১টি দেশীয় শুটারগান, ৩টি দেশীয় এলজি, ৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪