আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২৭ মে) আইএসপিআর জানায়, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীর নয়
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আসন্ন ঈদুল আযহা উৎসবমুখর পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আগামী ২৯ মে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১১টা ১৫ মিনিট পর্যন্ত রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর। মঙ্গলবার (২৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো জাপানের কাছ থেকে সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট। মঙ্গলবার (২৭ মে) বিকালের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন
রাজধানীর বড় মগবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল বাতেন ওরফে অপু (৩৮), সাগর চৌকিদার (২১) ও উর্মি আক্তার (২৫)।
মোহাম্মদপুরের কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন
বিক্ষোভ মিছিলে কর্মকর্তা-কর্মচারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও এক হও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’-
ঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন
সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।
টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সচিবালয়ের কর্মচারীরা
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাত বছরের সাজার বিরুদ্ধে আপিল করে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান খালাস পেয়েছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন। রোববার রাত সাড়ে ১১টায় ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
রাজধানীর মধ্য বাড্ডায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় দুই শুটারকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার বাড্ডা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। এদিকে বাড্ডা জোনের পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লাখ টাকার বেশি মূল্যের ২০৫ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোরশেদ (৪৭)। সোমবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার (২৮ মে) রায় দেবেন হাইকোর্ট। সোমবার (২৬ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন