রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-২ ও বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে ৬ জন দালালকে আটক করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ভর্তি বাণিজ্য, প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ আদায় এবং রোগীদের অন্যত্র বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নেওয়ার কাজ করে আসছিল।
অপহরণের শিকার ব্যক্তিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে রাজধানীর ভাটারা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন
রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
সংশ্লিষ্টরা বলছেন, সহসাই চালু হচ্ছে না হাসপাতালের চিকিৎসাসেবা। এদিকে গতকাল শনিবার সেবা নিতে আসা রোগীদের আশপাশের হাসপাতালের চক্ষু বিভাগ থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ১৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ৯শ’ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৫২৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৭৫ জন রয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার (১ জুন) আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
রাজধানীর মিরপুর দারুসসালাম আহমেদ নগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫। শনিবার (৩১ মে) দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (৩১মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন
কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে ২৯৮ বোতল স্কাফ উদ্ধার এবং একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ মে) রাতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার বাশমঙ্গল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে র্যাব-১১। অভিযানে মো. সেলিম মিয়া (৩৫) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি কোতোয়ালী মডেল থানাধীন উত্তর জামবাড়ি গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে।
চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতের মারামারি ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে চিকিৎসাসেবা। এতে করে প্রতিদিনই চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে ফিরে যেতে হচ্ছে
তিনি দাবি করছেন, গত জুলাই মাসে সংঘটিত আন্দোলনে তাকে মৃত দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়টি তিনি জানতে পারেন যখন পুলিশ তার ঠিকানায় ওই হত্যা মামলার তদন্তে যায়