| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানের কাছে ১ বিলিয়ন ডলার এক্সপেক্ট করছি : প্রেস সচিব

  • আপডেট টাইম: 27-05-2025 ইং
  • 206125 বার পঠিত
জাপানের কাছে ১ বিলিয়ন ডলার  এক্সপেক্ট করছি : প্রেস সচিব
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো জাপানের কাছ থেকে সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট।

মঙ্গলবার (২৭ মে) বিকালের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাপানে সফরে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিজিট। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ রয়েছে। আড়াই হাজার জাপানিদের জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানি বিনিয়োগ আসে এবং তাদের আর কি কি সুযোগ-সুবিধা দেওয়া যায় সে বিষয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কথা বলবেন। সেই সেমিনারে তিনশ জনের মতো জাপানি বিনিয়োগকারী থাকবেন।

মহেশখালী- মাতাবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে প্রধান উপদেষ্টা জোর দিয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে অনেকগুলো প্ল্যান। পুরো প্ল্যানটা যদি এগজিকিউট করা হয়, সেখানে ইনভেস্টর লাগবে ১৪০ বিলিয়ন ডলার মতো। সেই জায়গায় কীভাবে ইনভেস্টমেন্ট আনা যায়, সেটার জন্য এই সফরে ফোকাস থাকবে। 

‌মহেশখালী- মাতাবাড়ি ছয়টা পোর্ট টার্মিনাল হবে। যেখানে পৃথিবীর বড় বড় জাহাজ এখানে ভিড়বে। এখানে একটি সিটি হবে। এখানে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে। এখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে, এনার্জি হাব হবে। এগুলো প্রত্যেকটার জন্য জাপান সফরে তিনি ইনভেস্টর দেখবেন। অনেক আগে জাপানেরও এটার বিষয়ে অনেক ইন্টারেস্ট ছিল। বড় বড় কোম্পানি যাতে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা যায়, পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে। 

তিনি আরও বলেন, মাতারবাড়ি যখন ডেভেলপ হবে, সেই সময়ে কক্সবাজারও ডেভেলপ হবে। খুব দ্রুত কক্সবাজারে এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দরের তৈরি করা হচ্ছে। ।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪