| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার

  • আপডেট টাইম: 27-05-2025 ইং
  • 206241 বার পঠিত
মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: মোহাম্মদপুরের কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, কথিত বিএনপি নেতা এক্সেল বাবু ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ারের আশ্রয়দাতা হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, এক্সেল বাবু আনোয়ারকে মদদ দিতেন এবং আড়াল থেকে তার অপরাধ কর্মকাণ্ডের সহায়তা করতেন। দীর্ঘদিন ধরে  এলাকাবাসী এক্সেল বাবু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪