| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম: 26-05-2025 ইং
  • 212718 বার পঠিত
২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লাখ টাকার বেশি মূল্যের ২০৫ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোরশেদ (৪৭)।

সোমবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার মিরপুর রোডের অনুরাগ হোটেলের উত্তর পাশে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সেখানে কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় খোরশেদের কাছ থেকে ১৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এসব হেরোইনের ওজন ২০৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকার বেশি।

অভিযানের সময় খোরশেদের সঙ্গে থাকা মো. আদিল ও ফাইজারসহ আরও কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ স্বীকার করেছেন, তিনি ও পলাতক ব্যক্তিরা হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। খোরশেদ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪