| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু

  • আপডেট টাইম: 20-05-2025 ইং
  • 281165 বার পঠিত
দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)র মামলায় খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। এসময় মোসাদ্দেক আলী আদালতে হাজির ছিলেন।

রায়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক তাঁকে খালাস দিয়েছেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪