| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ জুন) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন

বিস্তারিত...

পল্টনে এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

রাজধানীর পল্টন এলাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

বিস্তারিত...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাড়ি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা ৯ তলা বাড়ি, পল্লবীতে একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৫২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

বিস্তারিত...

১১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি : সালমান এফ রহমানের নামে দুই মামলা

অপ্রতুল জামানত ও জাল সাব-কন্ট্রাক্ট দেখিয়ে অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে প্রায় ১ হাজার ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের এমডিসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়

বিস্তারিত...

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাস স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি

বিস্তারিত...

ঈদকে সামনে রেখে সার্বিক নিরাপত্তায় যেসব প্রস্তুতি নিয়েছে র‌্যাব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন, জনসমাগম এবং অনলাইন লেনদেনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ উপলক্ষে রাজধানীর কাওরান বাজারে মঙ্গলবার (৩ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী

বিস্তারিত...

মে মাসে ১৮৪ জনকে নির্যাতন, ৩১ শিশু ধর্ষণের শিকার

গত মে মাসে ৭৫ শিশুসহ ১৮৪ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ করা হয়েছে ৩১ শিশুসহ ৪৫ জনকে।

বিস্তারিত...

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাহউদ্দিনের

মঙ্গলবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন তিনি।

বিস্তারিত...

বাজেটে স্বাস্থ্যখাতে বেড়েছে বরাদ্দ, খরচের সক্ষমতা নিয়ে সংশয়

৫৪ বছরেও দেশে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠেনি। শেষ নেই সংকটের। চিকিৎসার ব্যয়ের ৬৪ ভাগই যায় ব্যক্তির পকেট থেকে। অথচ দেশে সরকারি হাসপাতাল প্রায় সাতশ। স্বাস্থ্যখাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। তারপরও, প্রতি বছর বাজেটের ৩০ থেকে ৪০ শতাংশ অর্থ খরচ করতে পারে না স্বাস্থ্য বিভাগ।

বিস্তারিত...

কালো টাকাকে বৈধতা দেওয়া অন্তর্বর্তী সরকারের স্ববিরোধিতা: টিআইবি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করে বলেছে, বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থি

বিস্তারিত...

মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজধানীর মহাখালী ও টঙ্গী এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সুমা (২৫)। নিহত অন্য ব্যক্তির (৪০) পরিচয় এখনো জানা যায়নি। সোমবার (২ জুন) সকালের দিকে নিহতদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

আ. লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত বাক্কা গ্রেপ্তার

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রোববার (১ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শিশুর পর্নোগ্রাফি প্রস্তুত ও প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে মো. এখলাছ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

বিস্তারিত...

অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয় কর্মচারীদের

রকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আজ সোমবার দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪