| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবুবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম: 31-05-2025 ইং
  • 195323 বার পঠিত
বাবুবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ  গ্রেপ্তার  ৩
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আকিব হোসেন আলতাফ (২০), মো. আল আমিন (২৫) এবং মো. মিলন (২৩)।

শনিবার (৩১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে বাবুবাজার এলাকায় অবস্থান করছে। এরপর পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আকিব, আল আমিন ও মিলনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি ধারালো ছুরি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তার তিনজনই একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোতোয়ালিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪