| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেজর সিনহা হত্যা মামলা : প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

কক্সবাজারে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত।

বিস্তারিত...

হজে যাওয়ার সময় আ.লীগ নেতা জুবায়ের মন্ডল বিমানবন্দর থেকে গ্রেপ্তার

হজে যাওয়ার সময় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি জুবায়ের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি সিরাজগঞ্জ -৫ আসনের সাবেক এমপি আব্দুল মোমিন মন্ডলের আপন ভাই।

বিস্তারিত...

দাবি আদায়ে সোমবার ‘মহাসমাবেশ’ ডাকলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

টানা ১২ দিন অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দাবি আদায়ে সোমবার (২ জুন) তারা রাজধানীর শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। ৭ দফা দাবিতে গত ২১ মে থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিস্তারিত...

বাড়বে জাপানি বিনিয়োগ, পাঠানো যাবে ১ লাখ কর্মী : প্রেস সচিব

জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিব শফিকুল আলম। রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ভারতীয় গণমাধ্যম নর্থইস্টের মিথ্যা সংবাদের প্রতিবাদ আইএসপিআরের

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজের মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

বিস্তারিত...

নগদের নিয়োগে অনিয়মের ‘সত্যতা মিলেছে’, স্ত্রীসহ আতিক মোর্শেদকে দুদকে তলব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে নিজ স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে ডাকবিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের উচ্চপদে নিয়োগে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিস্তারিত...

রাজধানীর ধোলাইপাড়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সম্মুখে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

বিস্তারিত...

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও পশুর হাটে চাঁদাবাজি, গ্রেপ্তার ৯

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। অভিযানে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়

বিস্তারিত...

‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ

চার দফা দাবিতে আন্দোলন করা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কাকরাইল মোড়ে অবস্থান নেওয়ায় প্রকল্পের কয়েকজন কর্মীকে আটক করে প্রিজনভ্যানে তুলে নেওয়া হয়েছে। রোববার ( ১ জুন) বিকেলে তাদের ৬ জনকে আটক করা হয়। পরে প্রেস ক্লাবের সামনে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা

বিস্তারিত...

নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না: ডিএমপি কমিশনার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ছাড়া হাট ইজারাদাররা অন্য কোনো অর্থ আদায় করতে পারবেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুবাহী কোনো যানবাহনকে হাটে জোরপূর্বক প্রবেশ করানো যাবে না। পশুর হাট অবশ্যই সিটি কর্পোরেশনের নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলেও নির্দেশ দেন তিনি

বিস্তারিত...

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (১ জুন) ট্রাইব্যুনাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বিস্তারিত...

সোনালী লাইফের সাবেক চেয়ারম্যান মোস্তফা ও পরিবারের ১৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও তার স্ত্রী ফজলুতুননেসাসহ আটজনের ১৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের অর্ধশত গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ গ্রামবাসী। রোববার সকালে (১জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪