| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ

  • আপডেট টাইম: 01-06-2025 ইং
  • 193995 বার পঠিত
‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: চার দফা দাবিতে আন্দোলন করা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কাকরাইল মোড়ে অবস্থান নেওয়ায় প্রকল্পের কয়েকজন কর্মীকে আটক করে প্রিজনভ্যানে তুলে নেওয়া হয়েছে।

রোববার ( ১ জুন) বিকেলে তাদের ৬ জনকে আটক করা হয়। পরে প্রেস ক্লাবের সামনে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ১০টার পর প্রেস ক্লাব থেকে যমুনার অভিমুখে রওনা দেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। পরে কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেওয়া হলে সেখানেই অবস্থান নেন তারা।

গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তথ্য আপা প্রকল্পের কর্মীরা বলছেন, আমরা অন্যান্য সরকারি চাকরির মতো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের নভেম্বরে যোগ দিয়েছিলাম। ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্রে একজন করে তথ্যসেবা কর্মকর্তা (১০ম গ্রেড), দুজন তথ্যসেবা সহকারী (১৬ তম গ্রেড) ও একজন করে অফিস সহায়ক (২০তম গ্রেড) মিলিয়ে মোট ১ হাজার ৯৬৮ জন মাঠপর্যায়ে কর্মরত রয়েছি। আমরা তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি এই ৮টি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ করে আসছি। তাহলে কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪