| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজে যাওয়ার সময় আ.লীগ নেতা জুবায়ের মন্ডল বিমানবন্দর থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম: 01-06-2025 ইং
  • 193937 বার পঠিত
হজে যাওয়ার সময় আ.লীগ নেতা জুবায়ের মন্ডল বিমানবন্দর থেকে গ্রেপ্তার
ছবির ক্যাপশন: হজে যাওয়ার সময় আ.লীগ নেতা জুবায়ের মন্ডল বিমানবন্দর থেকে গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার : 

হজে যাওয়ার সময়  আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি জুবায়ের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


রোববার (২ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  তিনি সিরাজগঞ্জ -৫ আসনের সাবেক এমপি আব্দুল মোমিন মন্ডলের ভাই। 


জানা যায়, জুবায়ের গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। রোববার সকালে বিমানের হজ ফ্লাইটে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে ডিএমপির বিমানবন্দর থানায় রাখা হয়। বিমানবন্দর থানা পুলিশ তাকে এনায়েতপুর  থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় এনায়েতপুর থানায় হত্যা মামলা রয়েছে। 


ডিএমপির বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে এনায়েতপুর থানায় হত্যা মামলা রয়েছে। এরপর জুবায়ের মন্ডলকে এনায়েতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 


এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪