কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর পানিতে নেমে কৃষকদের ধান কাটতে দেখা গেছে। এসব ধান পরিবহনে ব্যবহৃত হচ্ছে নৌকা, কলার ভেলা ও পলেথিন দিয়ে তৈরী বিশেষ নৌকা।
সিরাজগঞ্জের সলঙ্গায় রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দিনভর ৩৫ থেকে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। শত কষ্ট অপেক্ষা করেও বাসের ছাদে ও খোলা ট্রাক-পিকআপে করে নাড়ির টানে বাড়ি ফিরছিলেন মানুষ।
সড়কের করাতিপাড়া বাইবাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট রয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের যানজটে পড়ে নাকাল হচ্ছেন যাত্রী ও চালকরা।
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। বুধবার (৪ জুন) শিক্ষা মন্ত্রনালয়ে যোগদান পত্র প্রদান করেন তিনি। এ যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার পর অবশেষে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবে রূপ পেলো।
সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় বগুড়া জেলার গাবতলী ও শাজাহানপুর উপজেলার ১০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেনাবাহিনী কর্তৃক বগুড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সেনা প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের লক্ষ্যে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুড়া সদর উপজেলার চাঁদমুহা সরলপুর বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও আটজন বাংলা ভাষাভাষীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বগুড়ার ইসলামি আন্দোলনের অন্যতম পুরোধা, সম্মানিত আলেমে দ্বীন ও জননন্দিত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গত রোববার (১ জুন) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন—লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান আলীর ছেলে মিলন বাবু (২৩), মুনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং সুরুজ আলীর ছেলে সুজন বাদশা।
অভিযানে এক নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বগুড়ার তিনটি খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ জুন) দুপুরে শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কাহালু উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তিকাল করেছে
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়