| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সেনা অভিযানে বুলেট ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম: 02-06-2025 ইং
  • 188599 বার পঠিত
বগুড়ায় সেনা অভিযানে বুলেট ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪
ছবির ক্যাপশন: বগুড়ায় সেনা অভিযানে বুলেট ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে তাজা গুলি, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি ঘিরে তল্লাশি চালায়।

অভিযানে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল চোলাই মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়।

ব্লক রেইড অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪