| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করলেন ড. কুদরত-ই-জাহান

  • আপডেট টাইম: 04-06-2025 ইং
  • 167155 বার পঠিত
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করলেন ড. কুদরত-ই-জাহান
ছবির ক্যাপশন: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করলেন ড. কুদরত-ই-জাহান

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। বুধবার (৪ জুন) শিক্ষা মন্ত্রনালয়ে যোগদান পত্র প্রদান করেন তিনি। এ যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার পর অবশেষে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবে রূপ পেলো। 


এসময় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের সাথে উপস্থিত ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ হাসানাত আলী, বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম।


এর আগে মঙ্গলবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 


উল্লেখ্য, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নবপ্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়, যার প্রশাসনিক কার্যক্রম এই নিয়োগ ও যোগদানের মাধ্যমে শুরু হলো।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪