বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় বগুড়া জেলার গাবতলী ও শাজাহানপুর উপজেলার ১০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ জুন) বেলা ১২টায় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লালু বলেন, জিয়ার রাজনীতি ছিল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা ও দেশের মানুষের পাশে দাঁড়ানো। শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই।
ভিপি সাইফুল ইসলাম বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে এসেছি। তারেক রহমান ঘোষিত রাষ্ট মেরামতে ৩১ দফার কর্মসূচীতে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথায়ত পদক্ষেপ গ্রহণের বিষয় নিশ্চিত করেছে বিএনপি। বিএনপি রাষ্টক্ষমতায় গেলে নারীর উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ