প্যারিস সেন্ট-জার্মেইন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের সেরা ক্লাব হওয়ার গৌরব অর্জন করেছে। ঐতিহাসিক এই জয়ের পর প্যারিস জুড়ে দেখা গেছে উল্লাস আর উদযাপনের ঢল। শঁজেলিজে অ্যাভিনিউ এবং পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের সামনে প্রায় ৫০ হাজার সমর্থক বড় স্ক্রিনে ম্যাচ উপভোগ করে, আর জয়ের পরপরই তারা নেমে আসে রাস্তায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। শনিবার এক বিবৃতি প্রতিবাদ জানান তিনি
আসামের দরং জেলার বাসিন্দা ২২ বছর বয়সী বারেক আলী বুধবার সকালে একটি ভিডিও ক্লিপ হাতে পান, যেটি পাঠানো হয়েছিল একটি বাংলাদেশ-ভিত্তিক নিউজ চ্যানেল থেকে। ক্লিপটিতে দেখা যায়, সশস্ত্র বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ঘেরা একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছেন কিছু সাধারণ মানুষ।
মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে এখন ভরপুর গ্রীষ্মকাল চলছে। সম্প্রতি এক পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, হজের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এই পরিস্থিতি হজযাত্রীদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হজের দিনগুলোতে যাত্রীদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সৌদি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় পানি পরিষেবা দপ্তর
সীমান্তবর্তী অঞ্চলে বেআইনি গ্রেফতার ও জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানাল পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম )। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যে (গুজরাত, রাজস্থান, উড়িষ্যা, আসাম প্রভৃতি) স্থানীয় পুলিশ ও বিএসএফ-এর যৌথ মদতে নির্বিচারে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষদের আটক করে তাদের কোনো বিচারপ্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে—এমনই এক ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত এক হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের ৬২ শতাংশ সাধারণ বিমানে করে এসেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি
ভারতের কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থারুর কলম্বিয়ায় পাকিস্তানের পক্ষ সমর্থন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কলম্বিয়া সম্প্রতি ভারতের অপারেশন সিন্দুরে পাকিস্তানে সন্ত্রাসী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করায়, থারুর মন্তব্য করেন যে, ভারত এ ধরনের পদক্ষেপকে কখনোই মেনে নেবে না। তিনি স্পষ্টভাবে বলছেন, সন্ত্রাসী পাঠানো এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার মধ্যে কোনো তুলনা হতে পারে না
গোয়ার উপকূলে অবস্থিত ভারতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে এক ভাষণে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, যদি পাকিস্তান সত্যিই ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে সংলাপে আগ্রহী হয়, তাহলে তাদের উচিত মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদ এবং জইশ-ই-মোহাম্মদ (জেইএম) প্রধান মাসুদ আজহারের মতো সন্ত্রাসীদের ভারতের হাতে তুলে দেওয়া
আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে হজ। চলতি বছর যারা হজ করবেন, তাদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম)। শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজের সময় দিনের বেলায় সৌদির তাপমাত্রা সর্বনিন্মে ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে; রাতের বেলায় এই তাপমাত্রা ওঠানামা করবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হজের দিনগুলোতে সৌদি আরবের বাতাসে আদ্রতার উপস্থিতি থাকবে ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।