ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে রিখটার স্কেলে ৫ দমমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। শুক্রবার (২৩ মে) ভোররাতে আঘাত হানা এই কম্পনে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিকের বেশি মানুষ। এর ফলে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৬৫৫ ছাড়িয়ে গেছে।
আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রগুলো একটি নতুন আন্তর্জাতিক চুক্তির পক্ষে শক্তিশালী সমর্থন জানিয়েছে। ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রস্তুতি আরও জোরদার করতে তারা এ সমর্থন জানায়। তবে তাতে ভোটদানে বিরত ছিল ইতালি, ইসরায়েল, রাশিয়া এবং ইরানসহ ১১টি দেশ।
টানা তিনমাসের ইসরায়েলি অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রানসামগ্রী বহনকারী ৫টি ট্রাক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ‘অভূতপূর্ব আক্রমণ’ শুরুর আগে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করে ৩৮ জনকে হত্যা করে। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে।
নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, লড়াই তীব্র হচ্ছে এবং আমরা অগ্রসর হচ্ছি। আমরা গাজা উপত্যকার পুরো অঞ্চলই নিয়ন্ত্রণে নেব।
স্থানীয় কর্মকর্তা তিউ জুয়ান তাইয়ের উদ্ধৃতি দিয়ে সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাহাড়ের চূড়া থেকে বিস্ফোরণের মতো বিকট আওয়াজ শোনা যাওয়ার পর পাহাড় থেকে মাটি, পাথর ও জল নেমে আসে।
এর আগে দুই মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিকে পূর্ণ অবরোধ আরোপ করে রাখে তেল আবিব। সেসময় কোন ধরনের আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি।