| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র: নয়াদিল্লি

  • আপডেট টাইম: 30-05-2025 ইং
  • 180341 বার পঠিত
এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র: নয়াদিল্লি
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত এক হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের ৬২ শতাংশ সাধারণ বিমানে করে এসেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

গত ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই নথিবিহীন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোরপন্থা অবলম্বন করেন তিনি। তার নির্দেশে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধড়পাকড় শুরু হয়।

এরপর গত ফেব্রুয়ারিতে ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর ঘটনাও ঘটে। এ সময় তাদের সবার হাত পায়ে শিকল পরানো হয়। যা ভারতে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি করে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জসওয়াল বলেন, “অভিবাসীদের নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের গভীর সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। আমরা (অবৈধ অভিবাসীদের) ফেরত নিই।”

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তাদের ধারণা এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

এ মাসের শুরুতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, বৈধভাবে প্রবেশের পরও কেউ যদি ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করে তাহলে তাদের জোরপূর্বক ফেরত পাঠানো এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) যুক্তরাষ্ট্র জানায়, তারা বিদেশি শিক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়ার নতুন সময়সূচি স্থগিত করছে। যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়ার আবেদন করেছেন তাদের ব্যাপারে জানতে সামাজিক মাধ্যমে তাদের কার্যক্রম আরও পর্যবেক্ষণ করা হবে বলে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় দেশটি। যা ভারতীয় শিক্ষার্থীদের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।

রণধীর জসওয়াল ব্রিফিংয়ে জানিয়েছেন ২০২৩-২৪ সেশনে যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন ৩ লাখ ৩০ হাজার ভারতীয়। যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।

সূত্র: বিবিসি


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪