| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার (২২ জুন) দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

বিস্তারিত...

পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তিনি আজ রোববার রাশিয়া যাচ্ছেন। মস্কোয় আগামীকাল সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে।

বিস্তারিত...

আলোচনা ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল, ইরান ফিরবে কীভাবে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তাঁর দেশকে আলোচনায় ‘ফিরতে’ ইউরোপীয় কর্মকর্তাদের আহ্বানের জবাব দিয়েছেন।

বিস্তারিত...

ইরানের হামলার ঝুঁকিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ৪০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিস্তারিত...

‘যুদ্ধ এখন শুরু’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শনিবার মধ্যরাতের পর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় আজকের বোমা হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র।

বিস্তারিত...

ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, এই হামলা কেবল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন নয়, বরং এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও গভীর হয়েছে।

বিস্তারিত...

"অপারেশন মিডনাইট হ্যামার": ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার গোপন পরিকল্পনা

মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন যে, ইরানের উপর হামলা সামরিক বাহিনীর "একাধিক ডোমেন জুড়ে পরিকল্পিত ও কার্যকর করা হয়েছিল"।

বিস্তারিত...

ইরানে হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

ইরানের জরুরি পরিস্থিতি বিবেচনায় রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থার মহাপরিচালক জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি এ বৈঠক আহ্বান করেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’: রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেছে রাশিয়া।

বিস্তারিত...

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

তেহরান থেকে দেশে ফেরার তালিকায় ৯২ জন, শুরুতে ফিরবেন ২৫ জন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে বাংলাদেশে ফিরবেন। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২৫ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরার কথা রয়েছে

বিস্তারিত...

জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলো

বিশ্বের শীর্ষ ৬৫টি ব্যাংক ২০২৪ সালে জীবাশ্ম জ্বালানি খাতে মোট ৮৬৯ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে, যা ২০২৩ সালের ৭০৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৬২ বিলিয়ন ডলার বেশি।

বিস্তারিত...

ট্রাম্প বুঝতে পারছেন না এই হামলার পরিণতি কী হতে পারে: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছেন না এই উসকানিমূলক হামলার পরিণতি কী হতে পারে। খবর আলজাজিরার।

বিস্তারিত...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪