| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন

  • আপডেট টাইম: 22-06-2025 ইং
  • 125997 বার পঠিত
ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, এই হামলা কেবল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন নয়, বরং এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও গভীর হয়েছে।

রোববার (২২ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, “ইরানে মার্কিন হামলা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-র নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলিতে বোমাবর্ষণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি।”

বিবৃতিতে আরও বলা হয়, “এই হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করছে, যা নিরীহ বেসামরিক মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।”

চীন এই সংকটে জড়িত সকল পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সংলাপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত আছে, যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪