সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের এক খবরে বলা হয়েছে সোমবার (২৩ জুন) সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে মর্টার হামলার খবর পাওয়া গেছে।
সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে মস্কোতে পাঠিয়েছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি পৌঁছে দিয়ে, ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর আরও সহায়তা চেয়েছেন।
ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, আজ সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার। তেল আবিব থেকে আল–জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।
ইরানে পরমাণু কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলাকে ‘‘বিনা উসকানির আগ্রাসন’’ বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
ইরানের পরমাণু কেনন্দ্রে বিমান হামলার জন্য আমেরিকা আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হচ্ছে। বেশ কয়েকটি দেশ এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে। সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া।
রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এই কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিনিরা। তবে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও ‘খেলা শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সহযোগী আলী শামখানী।
সিএনএনের খবরে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছিল ইরানের জাতীয় পতাকা।
হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশের সঙ্গেও আগামী বছর মেয়াদোত্তীর্ণ হতে চলা গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির শর্ত পুনঃআলোচনা করে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকারের সুত্রগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।