| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

  • আপডেট টাইম: 22-06-2025 ইং
  • 126063 বার পঠিত
ইরানে হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে আইএইএ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) তাদের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক ডেকেছে।

ইরানের জরুরি পরিস্থিতি বিবেচনায় রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থার মহাপরিচালক জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি এ বৈঠক আহ্বান করেন।  তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন মার্কিন বাহিনী ইরানের অন্তত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আলাদা এক পোস্টে আইএইএ নিশ্চিত করেছে যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন পর্যন্ত সাইটের বাইরের রেডিয়েশনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, ইরানে পরিস্থিতি সম্পর্কে যত বেশি তথ্য পাওয়া যাবে, ততই বিস্তারিত মূল্যায়ন জানানো হবে।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা রোববার এক বিবৃতিতে জানায়, ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আইএইএ তার পরবর্তী মূল্যায়ন জানাবে।

এর আগে এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানে বোমা হামলা চালিয়েছে।

এই হামলাগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-সমর্থিত ইসরায়েলি সামরিক অভিযানে নতুন মাত্রা যোগ করেছে, যা শুরু হয়েছিল ১৩ জুন। এরপর থেকে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪