মধ্যরাতে জনবহুল রাস্তায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী সোফি চৌধুরী। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি এক সক্ষাৎকারে সোফি নিজেই এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগের এই ঘটনায় মানসিক ভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সোফি। তিনি জানান, মুম্বাইয়ের বান্দ্রা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ‘অশালীন’ ভঙ্গিমা করতে শুরু করেন।
বাংলাদেশের অভিনয়-জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭৩ তম জন্মদিন আজ (২৯ মে)। বেঁচে থাকলে এদিন ৭৪ বছরে পা রাখতেন তিনি
ছেলে রুহান এবং স্বামী শোয়েব ইব্রাহিমকে নিয়ে সুখের সংসার ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্করের। আচমকাই যেন সব ওলটপালট হয়ে গেল। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন দীপিকা। জানা যায়, যকৃতে একটি টিউমার হয়েছে। এর আগে অভিনেত্রী খবর দিয়েছিলেন, অস্ত্রোপচার করতে হবে। এবার দীপিকা জানালেন, ওই টিউমারে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার।
ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মিডিয়াতে কাজ করা নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি উল্লেখ করেন যে, খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই। কেয়ার মতে, ‘এটা তো একটা কাজেরই জায়গা। আমি মিডিয়াটাকে কাজ হিসেবেই দেখি সবসময়। যে আমি যখন সকালে যাবো এবং রাতে ব্যাক করবো যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুক সময় আমি চিন্তা করি যে এটা আমার কাজ।’
গতকাল মঙ্গলবার অপু বিশ্বাস-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। তাদের যুদ্ধটা মূলত কে শাকিব খানের কতো কাছে তা প্রমাণ করা নিয়ে। আদতে তা কতোটা সত্য?
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। পর্দার প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা সিঙ্গেল মা হওয়ার সাহসিকতার কারণে সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে। কিন্তু আজকের পরীমণি যেন আরও পরিণত। সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পরীমণি। ছোট্ট এক বাক্যে তিনি লিখলেন এক গভীর উপলব্ধি। তা হচ্ছে- ‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।’
ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তাকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। তার সৌন্দর্য ও লাস্যময়ী চেহারায় কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে দেখা যায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জীবনে মোট ৬টা প্রেম করছেন। তবুও থামেননি। সামনে আরও প্রেম করার ইচ্ছে রয়েছে। সেই ইচ্ছে বহুবার সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। এবার নতুন করে আবার কার প্রেমে মজলেন তিনি? এমনিতে অভিনেত্রী নিজের প্রেম জীবন নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলতেই ভালোবাসেন। আর তা নিয়ে কখনই কোনও লুকোছাপাও করেন না। তবে এবার স্বস্তিকা ক্রাশ খেয়েছেন, সে কথা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় জানালেন। সঙ্গে এটাও বললেন, কোন অভিনেতার ওপর তার ক্রাশ।
হোক সাধারণ নারী কিংবা বড় পর্দার নায়িকা, বিভিন্ন কারণে শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে তাদের। তারকাদের ক্ষেত্রে ওজন বাড়লে অনুরাগীদের নজর একটু বেশিই পড়ে। শুধু তাই নয়, এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়, কখনও কটাক্ষের মুখেও পড়েন তারা। যেমন একই কারণে বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে বলিউড কুইন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এবার ছবিটি পেল বিশেষ পুরস্কার। এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি বেশ প্রশংসিত হয়। আর এ নিয়ে সিনেমাপ্রেমীরাও ছিলেন আপ্লুত।
চলতি কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৮ মে দেখানো হয়েছে বাংলাদেশি সিনেমা ‘বাঙালি বিলাস’। দেশের গুণী লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমান পরিচালিত ছবিটির ট্রেইলার অন্তর্জালে মুক্তি পায় গত ২২ মে।
সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। মঞ্চে আবেগঘন বক্তব্যে তিনি স্মরণ করেন নিজের পথচলার নানা মুহূর্ত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
একটা ক্লিক, একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফিন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।