| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজনীতিতে ফিরবেন না হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করছি। দুইবার পাসও করছিলাম। বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব না

বিস্তারিত...

শামীম গায়ে হাত দেয়নি, দুঃখ প্রকাশ সেই অভিনেত্রীর

অভিনেতা শামীম হাসান সরকারের নামে মারধর, গালিগালাজ, হুমকির মতো অভিযোগ তোলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবন করে তার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও করেন এই অভিনেত্রী।

বিস্তারিত...

৪ মাসের ব্যবধানে মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা

নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পায় ২০২৪ সালের ডিসেম্বরে। চার মাসের ব্যবধানে প্রেক্ষাগৃহে আবারও হাজির হলেন এই অভিনেত্রী। করোনাকালে নির্মিত সিনেমা ‘জয়া আর শারমিন’ শুক্রবার (১৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বিস্তারিত...

‘আমার বউ নিখোঁজ’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তের বউ হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন। থানায় জিডি, রাস্তায় রাস্তায় মাইকিং এমনকি বউয়ের ছবিসহ পোস্টার লাগিয়েও কোনো কাজ হচ্ছে না। তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না তার বউকে। পুলিশ একে ধরছে, ওকে ধরছে আর জিজ্ঞাসা করছে কিন্তু কোনো কূল পাচ্ছে না। সন্দেহের তালিকায় মুদি দোকানদার, লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ। বউয়ের খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগল হয়ে গেছেন। পাগলপ্রায় তিনি বউয়ের পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।

বিস্তারিত...

স্বামীর কাছে থাকা প্রতিটি মুহূর্ত জাদু: মিম

কাজের বাইরে সময় পেলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার একত্রে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। স্বামীকে নিয়ে নানা সময়ই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তবে এবার একটু অন্য রকম বিশেষণে বিশেষায়িত করলেন। সনি পোদ্দারকে নিয়ে বললেন, ‘তোমার সাথে থাকা প্রতিটি মুহূর্ত জাদুর।’

বিস্তারিত...

চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যক্রম স্থগিত

গেল বছর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনের কথা থাকলেও আদালতে নিষেধাজ্ঞায় নির্বাচন স্থগতি করা হয়। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণ করা হয়। তবে আদালাতের স্থগিতাদেশে নির্বাচন হয়নি।

বিস্তারিত...

কানে গিয়ে নারীর ক্ষমতায়নের কথা বললেন বর্ষা

দ্বিতীয়বারের মতো বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব কানে অংশ নিলেন ঢাকাই সিনেমার নায়িকা, প্রযোজক আফিয়া নুসরাত বর্ষা। গেল ১৩ মে পর্দা উঠেছে চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় এ প্রদর্শনীর। ৭৮তম আসরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নেন বাংলাদেশি এই নায়িকা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে অংশ নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।

বিস্তারিত...

‘কথা দিয়েছিলাম আরো শক্তিশালী হয়ে ফিরব’

পেহেলগামের ঘটনায় কনসার্ট বাতিল করেছিলেন ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, শিগগিরই ফিরবেন। মুম্বাইয়ে তার বহু প্রতীক্ষিত কনসার্টের জন্য ভক্তরাও ছিলেন মুখিয়ে। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ১০ মে অনুষ্ঠানের কথা থাকলেও, কনসার্ট স্থগিত করতে হয়। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শ্রেয়া জানান, চলতি মাসের শেষে অর্থাৎ ২৪ মে ফের পারফর্ম করবেন তিনি।

বিস্তারিত...

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন শামীম

বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এরপর এক সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম।

বিস্তারিত...

লাইভ ভিডিও করার সময় টিকটকারকে গুলি করে হত্যা

টিকটকে লাইভ চলাকালীন গুলি করে হত্যা করা হয়েছে মেক্সিকান টিকটকার ভ্যালেরিয়া মার্কেজকে। গত মঙ্গলবার (১৩ মে) ঘটনাটি ঘটেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

বিস্তারিত...

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ভূত থাকছে!

আগামীকাল (গতকাল বুধবার) বিকেল ৫ টায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এর ফার্স্টলুক— গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে কাজল আরেফিন অমি ঘোষণাটি দিতেই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক। তাদের জমিয়ে রাখা উন্মাদনা মাথাচাড়া দেয় মন্তব্যের ঘরে।

বিস্তারিত...

পানিতে সন্তান জন্ম, কটাক্ষের শিকার অভিনেত্রী

স্রোতের জোয়ারে গা ভাসান না এরকম বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম কল্কি কেঁকলা। পেশাগত জীবনের মতো ব্যক্তিজীবনেও অন্যদের চেয়ে আলাদা অভিনেত্রী। এজন্য শুধু প্রশংসা না, জোটে সমালোচনাও। পানিতে সন্তান জন্ম দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন কল্কি।

বিস্তারিত...

‘৯ বিয়ে করা’ তালহার বিরুদ্ধে মডেল হ্যাপির অভিযোগ

স্বামীর বিরুদ্ধে কয়েক মাস পর পর বিয়ের অভিযোগ করেছেন ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় আসা মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এ পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম ৯টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪