| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কান উৎসবে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন

  • আপডেট টাইম: 25-05-2025 ইং
  • 201741 বার পঠিত
কান উৎসবে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন
ছবির ক্যাপশন: কান উৎসবে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এবার ছবিটি পেল বিশেষ পুরস্কার। এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি বেশ প্রশংসিত হয়। আর এ নিয়ে সিনেমাপ্রেমীরাও ছিলেন আপ্লুত।


ফ্রান্সের স্থানীয় সময় শনিবার (২৪ মে) সন্ধ্যায় কান উৎসবের এবারের আসরের পর্দা নেমেছে। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই বিশেষ সংবাদ পেল বাংলাদেশের সিনেমা ‘আলী’, পেল স্পেশাল মেনশন। এই অর্জন ইতিহাসে প্রথমবারের মতো কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল বাংলাদেশ।


কান চলচ্চিত্র উৎসব-এর সামাজিক মাধ্যমসহ ওয়েব সাইটে পাওয়া গেছে এ খবর। ‘আলী’র এমন অর্জনের খবরে দেশের সিনেমা অঙ্গনে আনন্দের বন্যা বইছে, তা বলার বাকি রাখে না।


এ নিয়ে সামাজিক মাধ্যমে ‘আলী’ টিমকে অভিনন্দন জানিয়েছেন দেশের নির্মাতা ও শিল্পীদের প্রায় সবাই। 


সিনেমাটির গল্পপটে, উপকূল অঞ্চলের এক কিশোর— ‘আলী’, যে কিনা বেড়ে উঠেছে সমাজের কিছু কঠিন প্রথার ভেতরে। যেখানে নারীদের গান গাওয়াকে দেখা হয় অপমান হিসেবে; আর এমনই এক পরিবেশে গানের প্রতিযোগিতায় অংশ নিতে চান আলী। তার এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।


বলা বাহুল্য, সিনেমাটি কান উৎসবের মতো আসরে জায়গা পাওয়া নিঃসন্দেহে একটি বড় কৃতিত্ব। আর প্রদর্শনীর পরপরই সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। এবার চলচ্চিত্রটির স্পেশাল মেনশন আন্তর্জাতিক মঞ্চে উল্লেখ করে নিলো বাংলাদেশের নামে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪