| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দিনের আলোয় ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ হামলা চালাল ইরান: ইসরায়েলের সাবেক মন্ত্রী

ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, আজ সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার। তেল আবিব থেকে আল–জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

বিস্তারিত...

ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

ইরানে ‘বিনা উসকানির আগ্রাসন’ চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র : পুতিন

ইরানে পরমাণু কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলাকে ‘‘বিনা উসকানির আগ্রাসন’’ বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

বিস্তারিত...

অন্য মানুষের ঘরে কেন ঢুকছে আমেরিকা, প্রশ্ন উত্তর কোরিয়ার

ইরানের পরমাণু কেনন্দ্রে বিমান হামলার জন্য আমেরিকা আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হচ্ছে। বেশ কয়েকটি দেশ এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে। সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া।

বিস্তারিত...

মার্কিন হামলার ‘কঠিন জবাব’ দেবে ইরান: সেনাবাহিনীর সর্বাধিনায়ক

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি

বিস্তারিত...

বিশ্ববাজারে তেল ও ডলারের দাম বেড়েছে

আজ সোমবার এশিয়ার শেয়ারবাজারে সূচকের কিছুটা পতন হয়েছে—তেলের দাম ছুঁয়েছে পাঁচ মাসের সর্বোচ্চ সীমা। রয়টার্স।

বিস্তারিত...

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ–হেলিকপ্টার বিধ্বস্ত

ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী

বিস্তারিত...

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের কাছে মালয়েশিয়ার আহ্বান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যখন অন্য দেশের ওপর হামলা চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে, তখন প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। খবর আলজাজিরার

বিস্তারিত...

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা

অপারেশন ট্রু প্রমিজের অধীনে ২১তম হামলা এখনো চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে

বিস্তারিত...

ইসরায়েলে আরেক দফায় ইরানের হামলা

এ নিয়ে ২১ দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইরানের কেরমানশাহে ইসরায়েলি ড্রোন হামলায় মা–ছেলে নিহত

ইরানের মধ্যাঞ্চলের কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানি এক মা এবং তাঁর ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে

বিস্তারিত...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?

বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়ায় পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করতে চায়

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪