| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ–হেলিকপ্টার বিধ্বস্ত

  • আপডেট টাইম: 23-06-2025 ইং
  • 137779 বার পঠিত
ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ–হেলিকপ্টার বিধ্বস্ত
ছবির ক্যাপশন: ইসরায়েলের একটি যুদ্ধবিমান ফাইল ছবি: এএফপি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আল–জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনীর অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে।

এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ ১ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেই সঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪