| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনের আলোয় ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ হামলা চালাল ইরান: ইসরায়েলের সাবেক মন্ত্রী

  • আপডেট টাইম: 23-06-2025 ইং
  • 125282 বার পঠিত
দিনের আলোয় ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ হামলা চালাল ইরান: ইসরায়েলের সাবেক মন্ত্রী
ছবির ক্যাপশন: তেল আবিবে নিরাপদ আশ্রয়কেন্দ্রে ইসরায়েলিরা। ছবি: এএফপি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, আজ সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার।

তেল আবিব থেকে আল–জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

বেইলিন আরও বলেন, ‘দিনের বেলায় হামলা হয়েছে। সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে।’

ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের (ইরান থেকে উড়ে আসা) একাংশ অকার্যকর করেছে। কিন্তু এরপরও এটা নিশ্চিত যে, ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪