| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে : আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না। পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। এসব নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি। মঙ্গলবার আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি

বিস্তারিত...

চাঁদা না দেওয়ায় গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। তার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে

বিস্তারিত...

ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশা চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপ বন্ধ করা হবে।

বিস্তারিত...

শাহজালালে সোনাসহ আটক বিমানের নারী কর্মী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার চুড়িসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পার্সারকে আটক করেছে কাস্টমস। এ ঘটনায় ওই পার্সারকে গ্রাউন্ডেড করেছে বিমান। কাস্টমস সূত্র জানায়, সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় আসেন পার্সার হোসনে আরা। বিমানবন্দর থেকে বের হওয়ায় সময় তার কাছে ১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনার চুড়ি পায় কাস্টমস। এ সোনা গোল্ডবার হিসেবে পরিচিত। কিন্তু এ সোনা কেনার কোনো রশিদ দেখাতে পারেননি হোসনে আরা। এছাড়া হোসনে আরার লাগেজে থাকা বেশ কিছু বাণিজ্যিক পণ্যও জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

বিড়াল নির্যাতন: সেই উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রামীণফোন

পোষা বিড়ালকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে গ্রামীণফোনের একজন কর্মকর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার বিরুদ্ধে। এ ঘটনা পর্যালোচনা করে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। মঙ্গলবার বিকেল ৩টার দিকে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

বিস্তারিত...

জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ

অবশেষে বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগামী জুন মাসে বাংলাদেশের জন্য ঋণ প্যাকেজের পরবর্তী দুই কিস্তি ছাড়ে সম্মত হয়েছে অর্থনৈতিক সংস্থাটি। এর ফলে ৪৭০ কোটি ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১৩০ কোটি ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিস্তারিত...

দেশে বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও সুপারিশ নিলো বিডা

সভায় ১৮টি রাজনৈতিক দলসহ, বিডা, বেজা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের উর্ধত্মন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

তেজগাঁওয়ে ময়লার স্তূপের পাশে নালা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

রাজধানীর বিজয় সরণি উড়ালসড়ক–সংলগ্ন ময়লার স্তূপের পাশের নালা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম রোজা মনি। মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁও থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

বিস্তারিত...

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় বিলুপ্ত হচ্ছে এনবিআর

৫০ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত এনবিআর ধারাবাহিকভাবে তার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

বিস্তারিত...

এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এই রাইস ব্রান তেল কিনতে মোট ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা।

বিস্তারিত...

রমনায় বোমা হামলা মামলা : ২ জনের যাবজ্জীবন, অন্যদের ১০ বছর সাজা

বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অন্য আসামিদেরও সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

পুঁজিবাজার: ঢাকা-চট্টগ্রামে বড় পতন, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির

লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে বেশিরভাগের দাম ছিল নিম্নমুখী। ৫৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩০৯ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।

বিস্তারিত...

হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা রিমান্ডের এই আদেশ দেন।

বিস্তারিত...

সারাদেশে বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার ১৬৪৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৩ জন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪