| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেজগাঁওয়ে ময়লার স্তূপের পাশে নালা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

  • আপডেট টাইম: 13-05-2025 ইং
  • 358021 বার পঠিত
তেজগাঁওয়ে ময়লার স্তূপের পাশে নালা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিজয় সরণি উড়ালসড়ক–সংলগ্ন ময়লার স্তূপের পাশের নালা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম রোজা মনি। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁও থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, শিশুটি তার মা শিল্পী আক্তার ও বোনদের সঙ্গে তেজকুনিপাড়া এলাকায় থাকত। বাবা নূর আলম প্রবাসী।  সোমবার দুপুরের পর থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার  সকালে উড়ালসড়কের পাশে একটি ময়লার স্তূপের পাশের নালায় বস্তাবন্দী লাশ দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এসআই আবদুল কাদের বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে শিশুটিকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পাঁচ বোনের মধ্যে রোজা ছিল সবার ছোট।


রিপোর্টাস24/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪