| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদা না দেওয়ায় গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

  • আপডেট টাইম: 13-05-2025 ইং
  • 357343 বার পঠিত
চাঁদা না দেওয়ায় গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। তার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়।


মঙ্গলবার  বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম জানান, একমাস আগে টেলিসুমনের সম্বন্ধী রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না মঙ্গলবার দুপুরে ৩ থেকে ৪ জন অজ্ঞাত যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে। এতে আমার বাম পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে টিম পাঠিয়েছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


রিপোর্টাস24/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪