| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেসবুক-ইউটিউবসহ আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে চিঠি

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার ফেসবুক-ইউটিউবসহ দলটির সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে কার্যক্রম শুরু করেছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টগুলো ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মার্চ টু যমুনা টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে জবি শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।

বিস্তারিত...

মার্চ টু যমুনা কাকরাইল মোড়ে আবারো জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। তবে আবারো কাকরাইল মসজিদের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার দিকে কাকরাইল মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা

শুরুতেই তিনি দেশের প্রধান সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর ইয়ার্ডে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা

বিস্তারিত...

লিফটে নামতে বাধা, এজলাসে মমতাজ ছিলেন নির্বিকার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার আদালতে তোলা হবে এ খবরে সকাল ১০টার পর থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগে থাকে। সকাল থেকেই গণমাধ্যমকর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন। বেলা দুইটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে। তখন ও আদালতের সামনে উৎসুক জনতার ভিড় ছিল।

বিস্তারিত...

সাড়ে ৮ ঘণ্টা পর সচল হয়েছে এনআইডি কার্যক্রম

এনআইডি সার্ভারে লগইন (প্রবেশ) করার সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সারা দেশে সেবা বিঘ্নিত হয়।

বিস্তারিত...

চীন বাংলাদেশের সঙ্গে আছে, সহযোগিতা করতেও প্রস্তুত : ডেপুটি চিফ অব মিশন

৫০ বছর ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্ব অটুট রয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট যেভাবেই বদলাক না কেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক সব সময়ই স্থিতিশীল ছিল। দুই দেশ সব সময় রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে

বিস্তারিত...

গরুর দেশী জাতের পরিবর্তে আধুনিক জাত দরকার নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গরুর দেশী জাত হারিয়ে আমাদের আধুনিক জাত দরকার নেই। দেশী জাত রক্ষা করে আমরা যেন দুধ ও মাংস উৎপাদন করতে পারি, সেলক্ষ্যে কাজ করতে হবে।

বিস্তারিত...

কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ,আহত ৩

ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে

বিস্তারিত...

আমরা কেন প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারব না : রিজওয়ানা

সিঙ্গেল ইউজ (একবার ব্যবহৃত) প্লাস্টিক নিয়ন্ত্রণে অভ্যাস বদলের প্রতি গুরুত্বারোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরা কেন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারব না।’

বিস্তারিত...

আঠারো কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক

দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৩ মে) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২টি মাছ ধরার নৌকা আটক করে।

বিস্তারিত...

এনবিআর ভেঙে দেওয়ার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতির ঘোষণা

কর্মসূচিতে তারা বলেন, দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের সব দপ্তরে এ কর্মসূচি পালন করা হবে।

বিস্তারিত...

মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪