| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ছুটির দিনেও চলছে সরকারি অফিস-ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির কারণে কর্ম ঘন্টা পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও আজ শনিবার (১৭ মে) দেশের সব সরকারি অফিস খোলা রয়েছে

বিস্তারিত...

মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার: প্রধান উপদেষ্টা

মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নতুন আইন করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি

বিস্তারিত...

দেশে ও বিদেশে জব্দের আদেশভুক্ত সম্পদের মূল্য ১০ হাজার কোটি টাকা: দুদক

দুদক সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭৪টি জব্দের আদেশ দিয়েছেন। এসব আদেশে প্রায় ১৯২ একর জমি, ২৮টি ভবন, ৩৮টি ফ্ল্যাট ও ১৫টি প্লট জব্দ করা হয়। জব্দের তালিকায় থাকা যানবাহনের মধ্যে রয়েছে ২৩টি গাড়ি

বিস্তারিত...

জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

ক্যাপ্টেন বিল্লাহর অসামান্য দক্ষতায় বাঁচলেন ৭১ যাত্রী

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এক শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইট। আকাশে উড়তেই বিমানটির এক চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে যায়।

বিস্তারিত...

ক্রেতাদের স্বস্তির নিশ্বাস সবজি ও মুরগিতে, দাম বেড়েছে ডিমের

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এছাড়া ব্রয়লার ও সোনালি মুরগির দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। এতে করে বাজারে আসা ক্রেতাদের মধ্যে অনেকটাই স্বস্তি দেখা গেছে।

বিস্তারিত...

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবি শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে তারা ফিরে যান। শুক্রবার (১৬ মে) দুপুরে থানার সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বিস্তারিত...

উড্ডয়নকালে খুলে গেল বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে গেছে। তবে ৭১ যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

বিস্তারিত...

তীব্র রোদের মধ্যেও জবি শিক্ষার্থীদের আন্দোলন চলমান

শিক্ষার্থীদের হল আবাসন, বরাদ্দ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনে পাশে টানা তিন দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা

বিস্তারিত...

ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইতালি সফর শেষে শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন।

বিস্তারিত...

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি ...............

বিস্তারিত...

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

নিজের হতাশা কাউকে আঘাত করলে তার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তথ্য উপদেষ্টা তার পোস্টে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যয্যতা বিচার করবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। আরো যুক্ত থাকবে ইউজিসি কর্তৃপক্ষ। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণ-অভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা ও সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া জবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধানে আসতে আমি ভিসি স্যার ও অন্যদের সঙ্গে বসেছিলাম।

বিস্তারিত...

জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

জাপান থেকে আরও বেশি সহজ শর্তের ঋণ এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বানও জানিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) টোকিওতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) আলোচনায় বাংলাদেশের তরফে এসব অনুরোধ করা হয়। বৈঠকে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাপান থেকে আরও অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ঋণ, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ।’

বিস্তারিত...

স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার ৪৫২ টাকা কমিয়ে এক লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এর আগে এক লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা নির্ধারণ করা ছিল।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার-আহতদের কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪