| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন

বিস্তারিত...

বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়ামিন হত্যা: দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাভারে আশহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ,রিমান্ড চেয়ে কালকে আদালতে তোলা হবে

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল আদালতে রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানা গেছে

বিস্তারিত...

ঢাকা ওয়াসার নতুন এমডি ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদও সামলাবেন তিনি। রোববার (১৮ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বিস্তারিত...

ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে : বাণিজ্য উপদেষ্টা

এটা দু’দেশের জন্য লাভজনক বিষয়। আমরা মনে করি ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে সমৃদ্ধ দেশ। এরপরও যখন আমাদের দেশ থেকে এসব পণ্য রফতানি হয় সেটা আমাদের সক্ষমতার ওপর ভিত্তি করেই হয়।

বিস্তারিত...

সাম্য হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইবুনালে পাঠানো হবে : ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের যথাযথ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইবুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী

বিস্তারিত...

প্রশ্নফাঁস গুজব রুখতে সফল হওয়ার দাবি সিআইডির

চলতি বছরের এসএসসি পরীক্ষা (১০ এপ্রিল - ১৩ মে) উপলক্ষ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজব, মিথ্যা তথ্য এবং আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সিপিসি’র সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা প্রযুক্তি নির্ভর, দক্ষ ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই অপচেষ্টা প্রতিহত করেছে।

বিস্তারিত...

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটি টাকা।

বিস্তারিত...

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানায় পুলিশ। রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন

বিস্তারিত...

জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার মাধ্যমে মন জয় করতে হবে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করা। এদেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে। রোববার (১৮ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা: প্রতিবেদন ফের পিছিয়ে ২ জুলাই

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

বিস্তারিত...

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৪৯২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৬৭ জন। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

বিস্তারিত...

ঢাবি ছাত্র সাম্য হত্যার তদন্ত ডিবিতে স্থানান্তর হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হচ্ছে। রোববার (১৮ মে) সচিবালয়ে সাম্য হত্যা নিয়ে ঢাবির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের এই তথ্য জানান।

বিস্তারিত...

নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন: ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত করার যেসব অভিযোগ সম্প্রতি উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি। এক বিবৃতিতে ফারজানা ববি বলেন, ‘এই অভিযোগগুলো মূলত তাদের পক্ষ থেকে এসেছে, যারা আগের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী এবং যাদের বিরুদ্ধে মোহাম্মদ এজাজ সরব থেকেছেন।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪