| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান প্রধান

  • আপডেট টাইম: 16-05-2025 ইং
  • 335601 বার পঠিত
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান প্রধান
ছবির ক্যাপশন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

সিনিয়র রিপোর্টার :

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইতালি সফর শেষে শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন। 

ইতালি বিমান বাহিনী প্রধান Lieutenant General Luca GORETTI এর আমন্ত্রণে ৮ থেকে ৯ মে  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান AeroSpace Power Conference (ASPC) ২০২৫ এ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে ইতালির উদ্দেশ্যে ৭ মে  বুধবার ঢাকা ত্যাগ করেন।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪