| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

বিস্তারিত...

‘অগ্নি দুর্ঘটনায় মোকাবেলায় ফায়ার সার্ভিসকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়’

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, অগ্নিকাণ্ডে, দুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগ মুহুর্তে অনেক ঝুঁকি নিয়ে করে থাকে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপরও ট্রাফিক অবস্থা ও মবের মতো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

এনআইডির পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি ইসির

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-পরিচালক পদে এই আট কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি করে

বিস্তারিত...

প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণ-বিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিস্তারিত...

মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বৈঠক চলাকালে উপদেষ্টা মাহফুজ আলম তাঁর অগ্রাধিকারের বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন। যার মধ্যে রয়েছে গণমাধ্যম সংস্কারের পরিকল্পনা ও সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ।

বিস্তারিত...

চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে একটি সুনির্দিষ্ট রূপ দিতে চাই: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টিকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা পালন করবে।

বিস্তারিত...

কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক নেওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশকে সবার আগে অগ্রাধিকার দেবে।

বিস্তারিত...

যাচাই-বাছাইয়ের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে। আগের মতো সংসদ সদস্য, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাদের অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে তদবির করতে দেয়া হবে না।

বিস্তারিত...

জাল নোট ও জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (২৮), মো. রেজাউল করিম ওরফে রেজা (৪৩), মো. সোহেল (৪০), মো. সাইদুর রহমান ওরফে সবুজ (২৮), সোহেল মাহমুদ (২৪) ও মো. শাহ আলম।

বিস্তারিত...

১৬ লাখ টাকার গাঁজাসহ ‘এলেক্স কাল্লু’ গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ রকি এলেক্স কাল্লু (২৩) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিন ভোর আনুমানিক ৫ টা ১০ মিনিটের দিকে কলাবাগান থানার ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি কমিশনার

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবাদানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে। বৃহস্পতিবার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

এনআইডি সংশোধনে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে ইসির আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

বিস্তারিত...

অবশেষে মুখ খুললেন উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থী

উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থী বলেছেন, আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার এসব কথা বলেন জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন

বিস্তারিত...

দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয় বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের পরবর্তী শুনানি ২৬ মে

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হক। আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪