অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন-পীড়ন বন্ধ, এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা
থা কাটাকাটির জেরে সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি (শুটার) মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্র থেকে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
রাজধানীর পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)
শুধু নির্বাচন করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি স্পষ্ট করে বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, এর বাইরে একদিনও এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই।
শুক্রবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে পতাকা র্যালী শেষে এ হুঁশিয়ারি দেন তারা
মধ্য ও নিম্নবিত্ত শ্রেণিতে একমাত্র স্বস্তির জায়গা হয়ে উঠেছে মুরগির বাজার
গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন
দেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে যদি ঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ।
জুলাই আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়।
দেশের ছয় জেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৩৯ জন, পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে ২১ জন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জন, কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জন, মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭ জন এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন।