রিজওয়ানা হাসান বলেছেন, ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া থেকে বের হয়ে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৮২২ জন। রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হওয়া কর্ণফুলি-৯ লঞ্চের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পর পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করে কোস্ট গার্ড।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবেন না। রোববার (২৫ মে) সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করার সময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এ ঘোষণা দেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। তবে যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে। রোববার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা।
অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। রোববার (২৫ মে) পঞ্চম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা
জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাত পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার পর প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়
পুলিশের পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় র্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি মো আল-আমিনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৫ মে) র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে এক হাজারেরও বেশি আন্দোলনকারী অংশ নেয়। এ সময় তারা সড়কের পাশাপাশি সচিবালয় মেট্রো স্টেশনের কনকোর্স প্লাজায়ও অবস্থান নিলে মেট্রোরেলের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রোববার (২৫ মে) দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি পরিষদের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন।
সৌদি প্রবাসী স্বামী ১৭ জন বাংলাদেশির ভিসার জন্য সৌদির কফিলকে ৩৫ লাখ টাকা দিয়েও ভিসা এবং টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। স্বামীর এমন সমস্যা সমাধানে স্ত্রীর নজরে আসে জিনের বাদশা তান্ত্রিক, শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারের সব সমস্যার সমাধানের লোভনীয় চটকদার বিজ্ঞাপন।
চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
আজ রবিবার এ বিচার প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়
সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ এ বিশেষ বিধান সংযোজনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা-কর্মচারীরা