আমরা হয়তো ভবিষ্যতের নির্বাচিত সরকারের কাছে আংশিকভাবে পুনর্গঠিত একটি অর্থনীতি দিয়ে যাবো। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নেবে— এটাই আমাদের প্রত্যাশা।
রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় মাদকসেবন করা নিয়ে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভীকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় পুলিশ। পুলিশ বলছে, গত ১৫ মে সন্ধ্যায় ধানমণ্ডি লেকের বাগান বাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় মাদক সেবন ও চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা হয়। নিহত আলভী ও তার বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের হাতাহাতি হয়। এরপর গত ১৬ তারিখ তারা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।
চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ সরবরাহ করবে সরকার, যাতে তারা চামড়া সংরক্ষণ করতে পারে যতক্ষণ না ন্যায্য দাম পাওয়া যায়।
রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার (১৬ মে) ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ক্যামেরা ছিনতাই করে একদল টিকটকার। এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, করিডোর নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো কথা হবে না।
শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঈদ-উল আযহার পূর্বেই ১০০ শতাংশ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়াসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লংমার্চ টু সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যাবার সময় পুলিশের বাধায় পড়েন শিক্ষকরা।
আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে।
বকেয়া বেতনের দাবিতে টিএনজেড পোশাক কারখানার শ্রমিকরা রাজধানীর কাকরাইল এলাকায় সড়ক অবরোধ করলে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়। বৈঠক শেষে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হলো- ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের সব বকেয়া পরিশোধের আশ্বাস।
আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
স্থানীয় নির্বাচন আগে হবে, নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে কেবল নির্বাচনের আয়োজন নিয়ে’।
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিওসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ
আসন্ন ঈদুল আজহায় আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সব কাস্টমস হাউস ও স্টেশন খোলা থাকবে
অবিলম্বে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই বিপ্লবের বিচার নিশ্চিত করা ও র্যাব বিলুপ্তির অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার ৪১ জন সিনেটর-এমপি