রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় দুই শুটারকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার (২৬ মে) ভোরে বাড্ডা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর তুরাগ এলাকায় রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদার হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৬৯ জনকে। সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।
রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ বাদী হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। রোববার (২৫ মে) রাতে ভুক্তভোগী আবদুল্লাহ মামলাটি দায়ের করেন
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মেনেই সেই দায়িত্ব পালন করছে। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য হয়নি। সোমবার (২৬ মে) দুপুরে সেনা সদরে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথা বলা হয়। লে. কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মে ভোরে জাপান সফরে যাচ্ছেন
তিন দফা দাবি আদায়ে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ১০ মাস (জুলাই-এপ্রিল) শেষে রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা। প্রবৃদ্ধি মাত্র ৩.২৪ শতাংশ। দশ মাস শেষে আয়কর, ভ্যাট কিংবা শুল্ক, কোনো খাতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধত্যা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকারও রোডম্যাপের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। তবে নির্বাচনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যখন আত্মবিশ্বাস অর্জন করবে যে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সমাপ্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ। এ উপলক্ষ্যে রোববার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মনোমুগ্ধকর এই কুচকাওয়াজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত