| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুই প্রকল্পে ৬ হাজার ৬৮৮ কোটি টাকা ঋণ দিলো বিশ্বব্যাংক

বাংলাদেশকে দুই প্রকল্পে ৫৫ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৬ হাজার ৬৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৬০ টাকা ধরে)। রোববার (২৫ মে) বাংলাদেশ সরকারের সাথে ঋণচুক্তি করে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকারের পক্ষে ঋণ চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সই করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (অন্তর্বর্তীকালীন) মিস গেয়েল এইচ. মার্টিন।

বিস্তারিত...

রাষ্ট্রদূত মুশফিককে ওয়াশিংটনে দেখতে চান আমেরিকান কূটনীতিক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। ইতোমধ্যে তাকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার জন্য ঢাকায় ডেকে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ অবস্থায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসা

বিস্তারিত...

পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা

চিফ প্রসিকিউটর বলেন, শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে (৪ আগস্ট) সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি।

বিস্তারিত...

এনবিআর পৃথকীকরণ অধ্যাদেশ সংশোধন হচ্ছে, আন্দোলন স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করে যে অধ্যাদেশ জারি হয়েছে —তা বাতিলসহ চার দাবিতে আন্দোলন করছেন সংস্থাটির কর্মীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সোমবারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনীসহ অধিকাংশ দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয় একমত হওয়ায় আন্দোলন স্থগিত করে।

বিস্তারিত...

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ২২

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার (২৫মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

পিতৃত্ব অস্বীকার, প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে মবিনার কান্না

নারী কর্মীর অসহায়ত্ব ও বৈবাহিক সংকটের সুযোগ নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এরপর সেই নারী গর্ভবতী হয়ে পড়লে সন্তানের পিতৃ-পরিচয় দাবি করলে তাকে ও তার সন্তানকে গুম ও হত্যাচেষ্টা করা হয়।

বিস্তারিত...

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বৈঠক করেছেন। রোববার (২৫ মে ) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিস্তারিত...

দুদকের সাবেক তিন চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন- দুদকের সাবেক তিন চেয়ারম্যান- হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান। তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‌‘মিথ্যা’ অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক চলছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রোববার (২৫ মে) সন্ধ্যা ৬টার কিছু পর এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ —এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিস্তারিত...

কাস্টমসে কর্মবিরতি : জটের কবলে চট্টগ্রাম বন্দর

একের পর এক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম। জাহাজ থেকে কনটেইনার খালাস হচ্ছে। কিন্তু বিপরীতে বন্দর থেকে খালাস নিতে পারছেন না আমদানিকারকরা। কারণ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা কোনো কাজ করছেন না। এতে শুল্কায়ন ও পরীক্ষাসহ কাস্টমসের বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে বন্দরের কনটেইনার রাখার জায়গা একেবারেই ফুরিয়ে যাবে এবং বন্ধ করতে হবে জাহাজ থেকে কনটেইনার খালাস

বিস্তারিত...

ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন সাহা সাময়িক বরখাস্ত

রাজশাহী র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে

কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৫ মে) ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪