| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুদকের সাবেক তিন চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম: 25-05-2025 ইং
  • 218521 বার পঠিত
দুদকের সাবেক তিন চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন- দুদকের সাবেক তিন চেয়ারম্যান- হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান।   

তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‌‘মিথ্যা’ অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) এ তথ্য জানান।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪