| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করা ২ ব্যক্তি শনাক্ত: পুলিশ

  • আপডেট টাইম: 26-05-2025 ইং
  • 212609 বার পঠিত
বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করা ২ ব্যক্তি শনাক্ত: পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় দুই শুটারকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার (২৬ মে) ভোরে বাড্ডা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রোববার রাতে গুলশান থানার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুলকে বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ ময়নাতদন্ত করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে।

পুলিশ জানায়, বিএনপি নেতা কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি এলাকায় ডিশের ব্যবসা করতেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪