| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিস্তারিত...

১৩ জুন লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টায় প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

জুলাই হত্যার তদন্তে কেন সময় লাগছে- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত বছরের জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষ খুনের ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অগণিত আসামি করা হয়েছে। আসামির সংখ্যা বেশি হওয়ায় মামলার তদন্ত কাজে বিলম্ব হচ্ছে।

বিস্তারিত...

দেশের ৩৬ জেলায় তাপপ্রবাহ

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এই সফরে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন দায়িত্বশীল সূত্র এবং লন্ডন বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা রিপোর্টার্স ২৪ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

দেশে করোনায় আক্রান্ত আরও ৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

করোনার নতুন ধরণ, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে সেখানে।

বিস্তারিত...

ঢাকা উত্তরে পশু কোরবানি হয়েছে ৪ লাখ ৬৬ হাজার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এ বছর ঈদুল আজহাতে উত্তর সিটি করপোরেশন এলাকায় সব মিলিয়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ৩ লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল ১ লাখ ৫৪৬টি, মহিষ ১ হাজার ৭৬২টি এবং ভেড়া ৪ হাজার ৫৭টি কোরবানি হয়েছে। তবে কোনো উট কোরবানি হয়নি।

বিস্তারিত...

মেট্রোরেল যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ

করোনা ভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় মেট্রোরেল ভ্রমণকারী যাত্রীসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (৯ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার লন্ডন সফরে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি অগ্রাধিকার পাবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় আমিরাতের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪